সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

বোরহানউদ্দিনের গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতিতে নিঃস্ব ব্যবসায়ীরা

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড়মানিকা ইউনিয়নের গফুরগঞ্জ বাজার (পাটওয়ারীর হাট) এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভোর রাতে সংঘটিত এ অগ্নিকাণ্ডে বাজারের একাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাঁই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, স্থানীয় এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, আগুনে আনুমানিক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ব্যবসায়ীরা বিল্লালের ভ্যারাইটিস স্টোরে থাকা নগদ প্রায় ১২ লাখ টাকা আগুনে পুড়ে গেছে বলে দাবি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ বাজার এলাকায় আগুনের সূত্রপাত হলে মুহূর্তেই তা আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখায় ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল, আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে ছাঁই হয়ে যায়। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর কান্নাজড়িত কণ্ঠে জানান, দীর্ঘদিনের কষ্টার্জিত পুঁজি মুহূর্তের মধ্যেই শেষ হয়ে গেছে। অনেকেই এখন নিঃস্ব হয়ে পড়েছেন। স্থানীয় এলাকাবাসী জানান, দ্রুত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারি সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা প্রয়োজন। তারা প্রশাসন ও সমাজের বিত্তবানদের ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

বোরহানউদ্দিনের গফুরগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, লাখ টাকার ক্ষয়ক্ষতিতে নিঃস্ব ব্যবসায়ীরা

আপডেট সময় ১২:০৭:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬