চাঁপাইনবাবগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উদ্যোগে পরিচালিত এক টাস্কফোর্স অভিযানে হেরোইন ও নগদ অর্থসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার (২৩ মে, ২০২৬) সকাল ৭:০০ টা থেকে ৭:৩০ টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন ভাগ্যবানপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেফতারকৃত আসামির নাম মো: জসিম আলী (৩২)। তিনি ভাগ্যবানপুর (মহারাজপুর ইউপি) গ্রামের মৃত মেসের আলীর ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ সকালে ভাগ্যবানপুর গ্রামে জসিম আলীর নিজ বসতবাড়িতে টাস্কফোর্স অভিযান চালানো হয়। তল্লাশিকালে তার শয়নকক্ষের খাটের তোষকের নিচ থেকে **১ গ্রাম ওজনের ১৭টি হেরোইনের পুড়িয়া** উদ্ধার করা হয়। একই সাথে মাদক বিক্রির নগদ **১৪,১০০/- (চৌদ্দ হাজার একশত) টাকা** জব্দ করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৫,১০০/- টাকা।
চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) চৌধুরী ইমরুল হাসান জানান, এ ঘটনায় পরিদর্শক মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে আসামির বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। জেলা থেকে মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।
মোঃ জাহিদ হাসান চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 



















