সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃ’ত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় অসাবধানতাবশত বাসার ছাদের ময়লা পরিষ্কার করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অন্তর দাশ নামে এক তরুণ শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ শনিবার (২৩ মে) সকাল আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার পোমরা ইউনিয়নের শান্তিরহাট বাজার সংলগ্ন দক্ষিণ পোমরা হিন্দু পাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত অন্তর দাশ ওই এলাকার রণী দাশের পুত্র। তিনি স্থানীয় পোমরা কেজি স্কুলের একজন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সকালে নিজ বাড়ির একতলা ভবনের ছাদে জমে থাকা ময়লা পরিষ্কার করতে যান অন্তর দাশ। এ সময় অসাবধানতাবশত ছাদের পাশ দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এলে তিনি গুরুতর বিদ্যুৎস্পৃষ্ট হন।
তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন, এদিকে একজন তরুণ শিক্ষকের এমন আকস্মিক ও অকাল মৃত্যুতে তাঁর পরিবার, সহকর্মী, শিক্ষার্থী এবং পুরো এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

রাঙ্গুনিয়ায় ছাদের ময়লা পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণ শিক্ষকের মৃ’ত্যু

আপডেট সময় ০৪:৩৪:৪১ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬