সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

কালুখালী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর কালুখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা, জননিরাপত্তা জোরদার এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মেজবাহ উদ্দিন।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ শামস সাদাত মাহমুদ উল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম রতন, কালুখালী থানার নবযোগদানকৃত অফিসার ইনচার্জ মোস্তফা কামাল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসরাত জাহান উম্মনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তিবর্গ  ও গণমাধ্যমকর্মীরা।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করে মাদক নিয়ন্ত্রণ, চুরি-ডাকাতি প্রতিরোধ, কিশোর গ্যাং দমন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও পুলিশকে আরও কঠোরভাবে কাজ করার নির্দেশনা দেওয়া হয়।
এছাড়া সড়ক দুর্ঘটনা প্রতিরোধে মহাসড়কে বেপরোয়া যান চলাচল, অতিরিক্ত গতি ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে হাইওয়ে পুলিশসহ সংশ্লিষ্টদের নজরদারি জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়। যাত্রী ও চালকদেরও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
সভায় আরও বলা হয়, বাল্যবিবাহ প্রতিরোধ, জন্মনিবন্ধন যাচাই ছাড়া বিয়ে সম্পন্ন না করা এবং নোটারি পাবলিকের মাধ্যমে অবৈধ বিয়ে বন্ধে প্রশাসনকে কঠোর ভূমিকা নিতে হবে।
সবশেষে আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কুরবানির পশু জবাইয়ের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মেনে চলা, নির্ধারিত স্থানে পশু জবাই নিশ্চিত করা এবং পশুর বর্জ্য দ্রুত অপসারণের মাধ্যমে পরিবেশ পরিচ্ছন্ন রাখার বিষয়ে বিশেষ সচেতনতামূলক নির্দেশনা প্রদান করা হয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

কালুখালী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০২:৫৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬