ঢাকা ০১:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা 

লক্ষ্মীপুর জেলার নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী কমিশনার (ভূমি) হিসেবে অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা।
শুক্রবার (২২ মে) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের গোপনীয় শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
আদেশে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ২১ মে ২০২৬ তারিখের নির্দেশনার আলোকে লক্ষ্মীপুর জেলার নবগঠিত ‘চন্দ্রগঞ্জ উপজেলা’ এবং কক্সবাজার জেলার নবগঠিত ‘মাতামুহুরী উপজেলা’-এর কার্যক্রম পরিচালনার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণসহ অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
এর মধ্যে লক্ষ্মীপুর সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমাকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চন্দ্রগঞ্জ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি)-এর দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে কক্সবাজারের চকরিয়া উপজেলার ইউএনও শাহীন দেলোয়ারকে মাতামুহুরী উপজেলার অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন স্বাক্ষরিত এ আদেশে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শুরু করতে এ দায়িত্ব প্রদানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল। দীর্ঘদিনের দাবির পর উপজেলা গেজেট প্রকাশের পর এবার প্রশাসনিক কাঠামো কার্যকর করার প্রক্রিয়া শুরু হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলার অতিরিক্ত দায়িত্বে ইউএনও ক্যাথোয়াইপ্রু মারমা 

আপডেট সময় ০১:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬