সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

  • পঙ্কজ বিশ্বাস
  • আপডেট সময় ০১:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
  • ৫৫৭ বার পড়া হয়েছে
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ টি উন্মুক্ত জলাশয়ে ৬০০ কেজি শিং, ট্যাংড়া ও পাবদা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। শনিবার (২৩ মে) সকাল সাড়ে ১১ টায় উপজেলার শিকিরবাজার মৎস্য অভয়াশ্রমে মাছের পোনা অবমুক্ত করে এ কর্মসূচি উদ্বোধন করেন গোপালগঞ্জ-৩ আসনের এমপি এস এম জিলানী।
এসময় জেলা মৎস্য কর্মকর্তা মো: কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম শাহজাহান সিরাজ, প্রকৌশলী মো. সফিউল আজম, উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার,পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়ীয়া, বিএনপি নেতা ফায়েকুজ্জামান, রফিকুল ইসলাম সলেমান শেখসহ বিএনপি ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ, মৎস্যচাষী ও বিভিন্ন পেশাজীবী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মাছের পোনা অবমুক্ত শেষে এমপি এস এম জিলানী বলেন, বর্তমান সরকার দেশীয় মাছ রক্ষা ও কৃষি উন্নয়নের জন্য দেশের সকল খাল খননের উদ্যোগ নিয়েছে। অনেক সরকারি খাল বেদখল রয়েছে। খালগুলো সঠিকভাবে খনন করতে পারলে ৮০ ভাগ খাল দখলমুক্ত হবে।
এর আগে উপজেলার শিকিরবাজারস্থ কেপি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে উপজেলা পর্যায়ে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার ( ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কারিং) উদ্বোধন করেন এমপি এস এম জিলানী।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

গোপালগঞ্জে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত

আপডেট সময় ০১:০৭:৫৬ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬