ঢাকা ০৪:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, নীলফামারীতে শোকের ছায়া

নীলফামারী, ২১ মে ২০২৬ (যমুনা সংবাদ): নীলফামারী সদর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বাড়াইপাড়া মুন্সিপাড়া গ্রামে আল নাহিয়ান রিসান (১৮) নামে এক কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে নিজ বাড়ির শয়নকক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
মৃত আল নাহিয়ান রিসান নীলফামারী সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। তিনি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রবিউল ইসলাম ও রেহেনা পারভিন দম্পতির ছেলে। তার বাবা-মা দুজনেই শিক্ষক বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো তার বাবা-মা কর্মস্থলে যান। ছোট ভাই মো. আইয়ান বিদ্যালয়ে গেলে বাড়িতে একাই ছিলেন রিসান। পরে স্কুল ছুটি শেষে ছোট ভাই বাড়িতে ফিরে শয়নকক্ষে সিলিং ফ্যানের সঙ্গে বড় ভাইয়ের ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে বিষয়টি নিশ্চিত করে পরিবারের সদস্যদের খবর দেন।
খবর পেয়ে নীলফামারী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে প্রেমঘটিত কারণে অভিমান থেকে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে স্থানীয়দের ধারণা। তবে পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কলেজছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার, নীলফামারীতে শোকের ছায়া

আপডেট সময় ১২:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬