সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

শিবগঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নবিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ২০২৫–২৬ অর্থবছরের “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল রুরাল ট্রান্সফরমেশন, নিউট্রিশন অ্যান্ড এন্টারপ্রেনারশিপ রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER)” কর্মসূচির আওতায় এক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন কৃষি সংগঠন, কৃষক প্রতিনিধি, উদ্যোক্তা এবং সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাজহারুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ডা. মোঃ ইয়াছিন আলী, উপ-পরিচালক, কৃষি অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ আব্দুল লতিফ, সিনিয়র মনিটরিং অফিসার, কৃষিবিদ মোঃ বুলবুল মিয়া এবং শিবগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ নয়ন মিয়া।
বক্তারা বলেন, দেশের কৃষি খাতকে আরও আধুনিক ও টেকসই করতে হলে প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার পাশাপাশি পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন ও গ্রামীণ উদ্যোক্তা তৈরিতে গুরুত্ব দিতে হবে। তারা কৃষকদের নতুন নতুন কৃষি প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত করার পাশাপাশি জলবায়ু সহনশীল কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কৃষি উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা, উদ্যোক্তা সৃষ্টি, কৃষকের জীবনমান উন্নয়ন এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এছাড়াও মাঠপর্যায়ে কৃষি বিভাগের কার্যক্রম আরও গতিশীল করতে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়।
অনুষ্ঠিানে অংশগ্রহণকারী বক্তারা আশা প্রকাশ করেন, PARTNER কর্মসূচির মাধ্যমে কৃষকদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক কৃষি সম্প্রসারণ এবং টেকসই কৃষিভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

শিবগঞ্জে কৃষি ও পুষ্টি উন্নয়নবিষয়ক পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০৮:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬