ঢাকা ০১:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

রাজবাড়ীর পাংশায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

রাজবাড়ীর পাংশা উপজেলায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আঃ হান্নানের সঙ্গে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধাণদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১টায় পাংশা উপজেলা পরিষদ হলরুমে উপজেলার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধাণদের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পাংশা  উপজেলা নির্বাহী অফিসার মো. রিফাতুল হক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শামসুল আলম (সোহরাব)। এসভায় পাংশা উপজেলার বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং মাদ্রাসার প্রধাণ শিক্ষকরা অংশগ্রহণ করেন।

সভায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আঃ হান্নানের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন, প্রশাসনিক সমন্বয় এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ইউএনও মো. রিফাতুল হক শিক্ষকদের উদ্দেশে বলেন, “স্কুলে ছেলেরা চুল ছোট করে আসবে এবং মেয়েরা ভারী গহনা পরে আসতে পারবে না। এ বিষয়ে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে হবে। শিক্ষার্থীদের শাসন করবেন, তবে গায়ে হাত তুলবেন না। এসব বিষয়ে অভিভাবকদের সঙ্গেও কথা বলতে হবে।

নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আঃ হান্নান বলেন, “বিদ্যালয়ের পরিবেশ ঠিক করতে হবে, যাতে শিক্ষার্থীরা বিদ্যালয়মুখী হয়। শিক্ষার্থীদের আচরণে ইতিবাচক পরিবর্তন আনতে হবে। শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের সুন্দর সম্পর্ক গড়ে তুলতে হবে।

নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার এ বি এম আঃ হান্নান উপস্থিত সকল প্রতিষ্ঠান প্রধাণদের  ধন্যবাদ জানিয়ে শিক্ষা কার্যক্রম এগিয়ে নিতে সার্বিক সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও শিক্ষাবান্ধব করতে এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পাংশা উপজেলা একাডেমিক সুপারভাইজার তৃপ্তি রানী মণ্ডল, পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের সভাপতি মো. শাহজাহান আলী এবং এয়াকুব আলী চৌধুরী বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মো. মোতাহার হোসেন।

এ সময় পাংশা-কালুখালী শিক্ষা কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত ৮ জন শিক্ষককে গ্রাচ্যুইটির চেক বিতরণ করা হয়।পরিচিতি ও মতবিনিময় সভা শুরুর আগে পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে সভা শুরু হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

রাজবাড়ীর পাংশায় নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসারের সঙ্গে পরিচিতি সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:২১:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬