নওগাঁর রাণীনগরে মাঠে কৃষি কাজ করার সময় বজ্রপাতে দুই কৃষক দাদা ও নাতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার পারইল ইউনিয়নের জাঠাইল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত দুই কৃষক হলেন পারইল গ্রামের মৃত আসাদ ফকিরের ছেলে আক্কাস ফকির (৬০) ও একই গ্রামের আমিনুরের ছেলে তারেক (২২)।
রাণীনগর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে আক্কাস ফকির ও তারেক জাঠাইল মাঠে কৃষিকাজ করতে যান। বেলা সাড়ে ১১ টার দিকে হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলেই দুই কৃষক প্রাণ হারান। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
আব্দুল মজিদ মল্লিক, নওগাঁ 





















