ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গোপালগঞ্জের মুকসুদপুর রাতে ছিনতাইচেষ্টায় গণধোলাই সুকুর  আলী চোকদার 

গোপালগঞ্জের মুকসুদপুরে ছিনতাইচেষ্টার অভিযোগে গণধোলাই খেলেন সুকুর আলী চোকদার (৪৫)  বুধবার দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার জলিরপাড় ইউনিয়নের শান্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ছিনতাইয়ের অভিযোগে এলাকাবাসী তাকে আটক করে গণধোলাই দেয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
অভিযুক্ত সুকুর আলী চোকদার বনগ্রাম ননীক্ষীর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলে জানা গেছে। তার পিতার নাম চুন্নু চোকদার।
এলাকাবাসীর দাবি, সুকুর আলী চোকদারের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জলিরপাড় ও আশপাশের এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক কারবারের নানা অভিযোগ রয়েছে। স্থানীয়দের ভাষ্যমতে, এসব কর্মকাণ্ডের কারণে সাধারণ মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে আতঙ্ক বিরাজ করছে।
তাদের মতে, আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে আইনানুগভাবে জিজ্ঞাসাবাদ করলে দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় সংঘটিত চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক কারবারের সঙ্গে জড়িত আরও গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে। তবে এসব অভিযোগের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত কাউকে অপরাধী বলা আইনগতভাবে সমীচীন নয়।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

গোপালগঞ্জের মুকসুদপুর রাতে ছিনতাইচেষ্টায় গণধোলাই সুকুর  আলী চোকদার 

আপডেট সময় ০২:৪৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬