জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটালাইজড ভূমি সেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯ থেকে ২১ মে ২০২৬ পর্যন্ত দেশব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি আজ সকালে ঢাকার তেজগাঁওস্থ ভূমি ভবনে কেন্দ্রীয়ভাবে এই মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
তারই ধারাবাহিকতায় আজ নাটোর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জেলা পর্যায়ের ভূমি সেবা মেলার শুভ সূচনা করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব ফারজানা শারমীন, এমপি।
উদ্বোধনী দিনেই সেবাপ্রার্থীদের হাতে এলএ চেক, অর্পিত সম্পত্তির লিজের ডিসিআর, মিসকেসের রায়ের কপি, খতিয়ান ও মৌজা ম্যাপের সার্টিফাইড কপি তুলে দেওয়া হয়। ভূমি সেবা নিয়ে আয়োজিত কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় জেলা প্রশাসনের শুভেচ্ছা স্মারক ও পরিবেশবান্ধব গাছ। আগামী ২১ মে ২০২৬ পর্যন্ত জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে ভূমি সেবা মেলার ২০২৬ এর সকল কার্যক্রম চলমান থাকবে।
মোছাঃ লাভলী ইয়াসমিন স্টাফ রিপোর্টার নাটোর 





















