ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহতের অভিযোগ

নীলফামারীর ডোমার উপজেলার ৯ নং সোনারায় ইউনিয়নের ডুগডুগি হাট সংলগ্ন একটি মাদ্রাসার পরিচালকের বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের ব্যক্তিগত কাজে ব্যবহার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক শিক্ষার্থী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ডুগডুগি হাট এলাকার হযরত শাহজালাল (রহ.) কিন্ডারগার্টেন মাদ্রাসার পরিচালক মোঃ শফিকুল ইসলাম মাদ্রাসার শিক্ষার্থীদের বিভিন্ন ব্যক্তিগত ও সাংসারিক কাজে নিয়োজিত করতেন। অভিযোগ রয়েছে, বুধবার সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তিনি ভুট্টা গোছানোর কাজে কয়েকজন শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে যান।
এ সময় হুসাইন (১১) নামের এক শিক্ষার্থী দুর্ঘটনার শিকার হয়ে গুরুতর আহত হয় বলে দাবি পরিবারের। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে সে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করেন, শিক্ষাপ্রতিষ্ঠানে লেখাপড়ার পরিবর্তে শিশুদের ব্যক্তিগত কাজে ব্যবহার করা অনৈতিক ও উদ্বেগজনক,
তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

নীলফামারীতে মাদ্রাসা শিক্ষকের ব্যক্তিগত কাজে গিয়ে ছাত্র গুরুতর আহতের অভিযোগ

আপডেট সময় ০১:০৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬