ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস ও লেগুনার সংঘর্ষে লেগুনা চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন একই পরিবারের আরও পাঁচজন। বুধবার (২০ মে) দুপুর ১টায় সুনামগঞ্জ সদর উপজেলার ও শান্তিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী আহসানমারা ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের লেগুনা চালক ইব্রাহিম মিয়া (২৫) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নপুর গ্রামের জাহেদ মিয়া (১৮)। আহতরা হলেন, ছাতক উপজেলার সাদারাই গনিপুর গ্রামের আব্দুল জাহান (৪২) ও তার মেয়ে লুৎফা বেগম (৫), তৌরিজ মিয়া (৫৫) ও স্ত্রী কল্পনা বেগম (৪৫) এবং আব্দুল জাহার (৪২)।

প্রত্যক্ষদর্শী আব্দুল জাহার জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে যাওয়া লেগুনাযোগে সপরিবারে বাড়ি ফিরছিলেন তারা। লেগুনাটি আহসানমারা ব্রিজের কাছাকাছি এলে ঢাকা থেকে আসা খাদিজা ভিআইপি নামক দূরপাল্লার বাস লেগুনার সামনে সজোরে ধাক্কা দেয়। এ সময় লেগুনার সামনে থাকা আব্দুল জাহার সড়কের পাশে ঝাপিয়ে পড়ে প্রাণে রক্ষা পান। তবে লেগুনার সামনে থাকা অপর যাত্রী জাহেদ মিয়া ঘটনাস্থলেই মারা যান এবং লেগুনাচালক ইব্রাহিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট প্রেরণ করা হলে পথেই প্রাণ হারান।

শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইকবাল হাসান ও সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ দুইজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেছেন।
সুনামগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন সেখ বলেন, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে বাস-লেগুনার সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৫:৪১:১৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬