ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পীরগঞ্জে প্রযুক্তিনিরর্ভর ভূমি সেবায় সচেতনতা বাড়াতে ভূমিমেলা- ২০২৬ অনুষ্ঠিত

রংপুরের পীরগঞ্জ উপজেলা-এ “জনবান্ধব ও সহজ ভূমি সেবা নিশ্চিতের লক্ষ্যে” বর্ণাঢ্য র‍্যালি ও উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে “ভূমিমেলা-২০২৬”। জনসচেতনতা বৃদ্ধি এবং ভূমি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে উপজেলা প্রশাসন ও উপজেলা ভূমি অফিস যৌথভাবে এ মেলার আয়োজন করে।

এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা ভূমি সংক্রান্ত সেবা সহজীকরণ, অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর (খাজনা) প্রদান এবং ভূমি সংক্রান্ত জটিলতা নিরসনে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ভূমি অফিসের কর্মচারী, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে নিরলসভাবে কাজ করছে। এখন অনলাইনের মাধ্যমে নামজারি, খাজনা প্রদানসহ বিভিন্ন ভূমি সেবা গ্রহণ অনেক সহজ হয়েছে। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলেও তারা উল্লেখ করেন।

ভূমিমেলা-২০২৬ উপলক্ষে বিভিন্ন তথ্যসেবা স্টল স্থাপন করা হয়েছে, যেখানে ভূমি সংক্রান্ত নানা বিষয়ে সরাসরি পরামর্শ ও সেবা প্রদান করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পীরগঞ্জে প্রযুক্তিনিরর্ভর ভূমি সেবায় সচেতনতা বাড়াতে ভূমিমেলা- ২০২৬ অনুষ্ঠিত

আপডেট সময় ০৩:১৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬