ঢাকা ০৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

তারাগঞ্জে স্কুলের দেয়াল গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা, ক্ষোভ এলাকাবাসীর

রংপুরের তারাগঞ্জ উপজেলার ডাংগীর হাট স্কুল অ্যান্ড কলেজে রাতের আঁধারে বারবার সীমানা প্রাচীর ভাঙচুরের ঘটনায় চরম আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। অজ্ঞাত দুর্বৃত্তদের এমন কর্মকাণ্ডে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ, শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে।
স্থানীয় ও প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ও পরিবেশ রক্ষায় সম্প্রতি সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার পর থেকেই দুর্বৃত্তরা রাতের অন্ধকারে প্রাচীর ভেঙে ফেলছে। এর আগে একবার দেয়াল নির্মাণের পর তা ভাঙচুর করা হলে পুনরায় সংস্কার করা হয়। কিন্তু দ্বিতীয়বারও একইভাবে দেয়াল গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানের নৈশ প্রহরী মো:মোস্তাফিজার রহমান জানান,আমি প্রতিদিনের মতো রাতে দায়িত্ব পালন করতে এসে আনুমানিক রাত ৮টার দিকে দেখি নির্মাণাধীন সীমানা প্রাচীর কে বা কারা ভাঙচুর করেছে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে অধ্যক্ষ মহোদয়কে জানাই।
এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষার্থীরা জানান, দ্রুত সীমানা প্রাচীর নির্মাণ সম্পন্ন করা প্রয়োজন। প্রাচীর নির্মিত হলে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত হবে। একইসঙ্গে তারা দোষীদের দ্রুত শনাক্ত করে বিচারের দাবি জানান।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মো: রফিকুল ইসলাম বলেন, প্রতিষ্ঠানের পরিবেশ ও নিরাপত্তা বজায় রাখতে সীমানা প্রাচীর নির্মাণ করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সরেজমিনে এসে কাজ পরিদর্শন করেছেন। কিন্তু কিছু দুর্বৃত্ত রাতের আঁধারে দেয়াল ভেঙে দিচ্ছে। বিষয়টি জানার পরপরই আমি ইউএনও মহোদয়কে অবগত করেছি। প্রতিষ্ঠানের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে এই প্রাচীর অত্যন্ত জরুরি।
বারবার দেয়াল ভাঙচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এতে একদিকে শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি হচ্ছে, অন্যদিকে নিরাপত্তা ও শিক্ষার পরিবেশও হুমকির মুখে পড়েছে। স্থানীয় বাসিন্দারা এ ঘটনাকে নেক্কারজনক উল্লেখ করে দ্রুত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

তারাগঞ্জে স্কুলের দেয়াল গুঁড়িয়ে দিল দুর্বৃত্তরা, ক্ষোভ এলাকাবাসীর

আপডেট সময় ০২:২৬:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬