বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে স্থানীয় উৎপাদিত হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাথে মিশে থাকা বাঁশ-বেত, মৃৎ ও আগর শিল্পের নানা পণ্য নিয়ে গড়ে তোলা হয়েছে একটি জাদুঘর। সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে ব্যতিক্রমী এই জাদুঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাসির উদ্দিন আহমেদ এমপি।
অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ তোফায়েল আহমদের সভাপতিত্বে ও প্রভাষক জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যে নাসির উদ্দিন আহমেদ এমপি বলেন, বর্তমান সরকার শিক্ষাখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। গতানুগতিক শিক্ষার হার বাড়াতে নয়, সরকার চায় কোয়ালিটি শিক্ষা। মানসম্মত শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে এবং আসন্ন বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ প্রদানের উদ্যোগ নিয়েছে।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের স্কুল পরিদর্শক আবু মুসা তারেক আহমেদ, বড়লেখা ইউএনও মাহবুব আলম মাহবুব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, ওসি (তদন্ত) ওবায়দুল হক, প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খান, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব প্রমুখ।
আজাদ বাহার জামালী 





















