সংবাদ শিরোনাম ::
হরিপুরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল তিন পরিবার রাজবাড়ীর কালুখালীর পাটক্ষেত থেকে কলেজ ছাত্রের দগ্ধ মরদেহ উদ্ধার গণপূর্তের নির্বাহী প্রকৌশলী শরীফুলের বিরুদ্ধে কমিশন বাণিজ্য, ফাইল আটকে ঘুষ দাবির অভিযোগ ভোলাহাট সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ আটক মনোহরগঞ্জে অসমাপ্ত সেতুর কাজ, ৯ বারের দরপত্রে মেলেনি ঠিকাদার নওগাঁয় সড়ক দুর্ঘটনায় সেই ‘অবুঝ’ সন্তানের করুণ মৃ’ত্যু বিআইডব্লিউটিসিতে আশিকুজ্জামানের নিয়োগ-টেন্ডার বাণিজ্য ও অবৈধ সম্পদ সখিপুরে ধর্ষণ মামলা ঘিরে বিতর্ক: স্বামী কারাগারে, তদন্তে নানা প্রশ্ন উত্তর বাড্ডায় মাসুমের মাদক ব্যবসা এলাকাজুড়ে ক্ষোভ হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মালিক সাবেক কাস্টমস কমিশনার নুরুজ্জামান!

আমি ভয়ে আছি, নিরাপত্তার ব্যবস্থা করুন

মুন্সীগঞ্জে পুলিশের সঙ্গে সংর্ঘষে যুবদল কর্মী শহীদুল ইসলাম শাওন নিহতের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে যুবদল।

সমাবেশে অংশ নিয়ে শাওনের বাবা সোহরাব হোসেন বলেন, ‘আমি হতভাগ্য এ শাওনের (ছবি দেখিয়ে) বাবা। পুলিশ আমার ছেলেকে গুলি করে মেরে ফেলেছে। আবার আমার ছেলের নামে মামলা হয়। আপনারা দেখছেন, মৃত মানুষের নামে কীভাবে মামলা হয়? এটা কোন দেশের পুলিশ, আমার ছেলেরে গুলি করে মারল। আবার আমার ছেলের নামে মামলা দিল। আমি গরিব মানুষ। আমি আপনাদের কাছে বিচার চাই।’

তিনি আরও বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমার এবং পরিবারের খোঁজ-খবর নিচ্ছেন। শাওনের ছোট সন্তানের সবকিছু তিনি দেখবেন বলে আশ্বাস দিয়েছেন।’

dhakapost

সোহরাব হোসেন বলেন, ‘আমার বাড়িতে সমস্যা। একজন আমাকে হুমকি দিচ্ছে আমার নামে নাকি মামলা করবে। আমি ভয়ে আছি। আমি আপনাদের বলি, এখন আমার নিরাপত্তা কে দেবে? সাংবাদিকরা আছেন, আপনারা আমার নিরাপত্তার ব্যবস্থা করবেন। আমি যেন নিরাপত্তা পাই, আমি যেন চলাফেরা করতে পারি, সেই ব্যবস্থা করে দেবেন।’

উল্লেখ্য, গত বুধবার (২১ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জ মুক্তারপুর ব্রিজের পাশে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সংঘর্ষে আহত তিনজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। আহতদের মধ্যে জাহাঙ্গীর ও শাওনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে ঢামেকের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাওন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরিপুরে মধ্যরাতের অগ্নিকাণ্ডে সর্বস্ব হারাল তিন পরিবার

আমি ভয়ে আছি, নিরাপত্তার ব্যবস্থা করুন

আপডেট সময় ১১:২২:১৩ পূর্বাহ্ন, রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২