মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, হাসপাতালের সার্বিক কার্যক্রম এবং জনসেবামূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের মাননীয় সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব নাসির উদ্দীন আহমেদ। সভায় সদস্য সচিব ও বড়লেখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফেরদৌস আক্তার, উপজেলা নির্বাহী অফিসার জনাব মাহবুব আলম মাহবুব, বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান খসরু, সাংগঠনিক সম্পাদক আব্দুস শহীদ খান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদীনসহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় হাসপাতালের সেবার মান বৃদ্ধি, রোগীদের চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ এবং স্বাস্থ্যখাতের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করা হয়।
আজাদ বাহার জামালী, বড়লেখা মৌলভীবাজার প্রতিনিধি 





















