সংবাদ শিরোনাম ::
সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত মীর শাহে আলমের হাত ধরে বদলে যাচ্ছে শিবগঞ্জের সমাজ ও শিক্ষার মানচিত্র অ্যাভিয়েশন খাতে বিনিয়োগের আগ্রহ ব্রিটিশ সরকারের ১৫ বছরের কম বয়সীদের জন্য সামাজিক মাধ্যম নিষিদ্ধ করলো আমিরাত বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ বর্তমান সংসদের কোনো সদস্য ঋণখেলাপি নন: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ নীলফামারীতে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত, সম্মাননা দেয়া হলো তিনটি স্কুলকে আত্রাইয়ে ৫০ জাতের দেশীয় ফলের প্রদর্শনী নিয়ে ব্যতিক্রমী ফল উৎসব অনুষ্ঠিত নি’হ’ত নন্দিনীর বাড়িতে প্রধানমন্ত্রীর নির্দেশে ছুটে গেলেন ত্রাণমন্ত্রী

একজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ফুলবাড়ীর ৫০ শয্যার হাসপাতাল

পরিচ্ছন্নতা কর্মীর অভাবে দিনাজপুরের ফুলবাড়ী ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি প্রয়োজনীয় পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা যাচ্ছে না। ৫জন পরিচ্ছন্নকর্মীর মধ্যে কর্মরত রয়েছেন দুইজন। এরমধ্যে একজন অসুস্থ হয়ে মেডিকেলে চিকিৎসাধিন থাকায় একজন দিয়েই চলছে বিশাল প্রতিষ্ঠানটির পরিচ্ছন্নতার কাজ।

       জানা যায়, ৫০ শয্যার এই স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ জন পরিচ্ছন্নকর্মীর পদ রয়েছে। এরমধ্যে গত ৬ মাস মাস আগে ৩ জনের পদশূন্য হয়ে যায়। কর্মরত ২ জনের মধ্যে বাসন্তী বাঁশফোড় নামের একজন পরিচ্ছন্নকর্মী গত ১৫ এপ্রিল অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধিন রয়েছেন। ফলে কর্মরত রয়েছেন গীতা বাঁশফোড় নামের একমাত্র পরিচ্ছন্নকর্মী। এ কারণে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটির প্রয়োজনীয় পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে হিমশিম খেতে হচ্ছে তাকে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, ৬ মাস থেকে ৩ জন পরিচ্ছন্নকর্মীর পদশূন্য থাকার পরও ২ জন পরিচ্ছন্নকর্মী দিয়েই স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা হচ্ছিল। এরমধ্যে বাস্তন্তী বাঁশফোড় নামের একজন পরিচ্ছন্নকর্মী অসুস্থ হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপালের চিকিৎসাধিন থাকায় গীতা বাঁশফোড় নামের কর্মরত একজন পরিচ্ছন্নকর্মীকেই সামলাতে হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার কাজ। তবে অসুস্থ বাসন্তী বাঁশফোড়ও তার পরিবর্তে অন্য একজনকে দিয়ে পরিচ্ছন্নতার কাজ করিয়ে নিচ্ছেন।

কর্মরত একমাত্র পরিচ্ছন্নতাকর্মী গীতা বাঁশফোড় বলেন, এত বড় হাসপাতালের পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ একই করতে গিয়ে এখন যেন তিনিও অসুস্থ হয়ে পড়ছেন। সকাল থেকে কর্মকর্তাদের অফিস কক্ষের ল্যাট্রিন, বাথরুমসহ, ওয়ার্ডগুলোর ল্যাট্রিন  ও বাথরুম পরিষ্কার করতে করতে দুপুর গড়িয়ে যায়। এরপরও রয়েছে পুরো স্বাস্থ্য কমপ্লেক্সের সবগুলো বিল্ডিংয়ের ঝাড় ঝাটার মাধ্যমে পরিষ্কার করার কাজ। এই কাজগুলো করতেই ছুটির ঘণ্টা পড়ে যায়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমান বলেন, ৬ মাস থেকে ৩ জন পরিচ্ছন্নকর্মীর পদশূন্য থাকায় স্বাস্থ্য কমপ্লেক্সটির পরিস্কার পরিচ্ছন্নতার মাধ্যমে স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করতে বাধ্য হয়ে বাহির থেকে লোক এনে কাজ করিয়ে নিতে হচ্ছে। এতে ব্যক্তিগতভাবে অর্থ ব্যয় করতে হচ্ছে। তবে অসুস্থ পরিচ্ছন্নকর্মী বাসন্তী বাঁশফোড় সে একজন লোক দিয়েছে, যে তার পরিবর্তে পরিচ্ছন্নতার কাজগুলো করে দিচ্ছে। সে লোক না দিলে বেকায়দায় পড়তে হতো। তবে শূন্য পদে লোক দেওয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। লোক পাওয়া গেছে বিরাজমান সমস্যাগুলো সমাধান হয়ে যাবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানভিউ টাওয়ার্সের দখলবাজি: শতকোটি টাকার সরকারি জমি বেহাত

একজন পরিচ্ছন্নতাকর্মী দিয়ে চলছে ফুলবাড়ীর ৫০ শয্যার হাসপাতাল

আপডেট সময় ০৪:১৫:১৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬