ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

কুমিল্লায় প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে

কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ উঠেছে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামানের বিরুদ্ধে। অভিযোগ করা হয়েছে, গোয়েন্দা পুলিশ (ডিবি) পাঠিয়ে সভামঞ্চ থেকে মাইক সরিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। তবে স্থানীয় নেতাকর্মীদের বাধার মুখে পুলিশ শেষ পর্যন্ত সরে যায়।

গত ‎শনিবার (১৬ মে) দুপুরে লাকসাম উপজেলার মুদাফফরগঞ্জ বাজারে প্রধানমন্ত্রীর একটি পথসভাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। রোববার (১৭ মে) বিষয়টি সাংবাদিকদের জানান কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম।

‎আবুল কালাম বলেন, শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রীর কর্মসূচি ছিল। তিনি সচিবালয়ে গিয়ে ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে নিজের এলাকায় একটি সংক্ষিপ্ত পথসভার অনুরোধ জানান। পরে প্রধানমন্ত্রী সম্মতি দিলে মুদাফফরগঞ্জ বাজারে সভামঞ্চ প্রস্তুত করা হয়।

‎তিনি অভিযোগ করে বলেন, পথসভার দিন সকালে কুমিল্লার পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশ এসে সভামঞ্চের মাইক খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় স্থানীয় নেতাকর্মীরা বাধা দিলে একপর্যায়ে পুলিশ সেখান থেকে চলে যায়।

‎সংসদ সদস্য আরও বলেন, “যতটুকু শুনেছি, কুমিল্লার এসপি আওয়ামী লীগের আমলে প্রভাবশালী কর্মকর্তা ছিলেন। এখন তিনি বিএনপি সাজতে চেষ্টা করছেন। বিষয়টি আমি দলের হাইকমান্ডকে জানিয়েছি।”

‎অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ফোন কল কেটে দেন। পরে তার সরকারি হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠানো ক্ষুদেবার্তার জবাবে তিনি অভিযোগটি সঠিক নয় বলে দাবি করেন।

‎প্রসঙ্গত, শনিবার চাঁদপুর সফরের পথে কুমিল্লায় দুটি পথসভা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে একটি লাকসামের মুদাফফরগঞ্জ বাজারে এবং অন্যটি বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন খেলার মাঠে অনুষ্ঠিত হয়। মুদাফফরগঞ্জের পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি জনগণকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছে। নির্বাচনের আগে দেওয়া খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও কৃষিঋণ মওকুফের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

কুমিল্লায় প্রধানমন্ত্রীর পথসভার মাইক খুলে নেওয়ার অভিযোগ পুলিশ সুপারের বিরুদ্ধে

আপডেট সময় ১২:৩১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬