ঢাকা ০৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

শেরপুর জেলার ঝিনাইগাতীতে সরকারিভাবে বোরো মৌসুমের অভ্যন্তরীণ বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান-২০২৬ শুভ উদ্বোধন করা হয়েছে। ১৭ মে রবিবার বিকেলে উপজেলা খাদ্য গুদাম চত্বরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আল-আমীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ ধান ও চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।

এসময় উপস্থিত ছিলেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুল ইসলাম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) ওয়াহিদুল আলম, উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাহান আকন্দ, সদস্য সচিব লুৎফর রহমানসহ বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক সোহেল রানা জানান, চলতি মৌসুমে ঝিনাইগাতী উপজেলায় ১ হাজার ৭৮৬ মেট্রিক টন চাল এবং ২ হাজার ৬১৯ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

চলতি মৌসুমে সরকারিভাবে প্রতি কেজি চাল ৪৯ টাকা এবং প্রতি কেজি ধানের সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। ঝিনাইগাতী উপজেলার চুক্তিবদ্ধ চালকল মালিক সরকার নির্ধারিত মূল্যে এসব চাল সরবরাহ করবে। এছাড়াও তিনি আরো জানান, অ্যাপসের মাধ্যমে আবেদনকৃত একজন কৃষক সর্বোচ্চ ৩ টন ধান গুদামে বিক্রয় করতে পারবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন

আপডেট সময় ০৭:৫৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬