ঢাকা ১০:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলা হবে: মুজিবুর রহমান খছরু।

বড়লেখায় পৌরবাসীর উদ্যোগে মেয়র পদপ্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন বড়লেখা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে পৌরবাসীর সঙ্গে মতবিনিময় সভা করেছেন মেয়র পদপ্রার্থী ও বড়লেখা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মুজিবুর রহমান খছরু।
শনিবার ১৬ মে, পৌরবাসীর উদ্যোগে গাজীটেকায় তার নিজ বাড়িতে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। সভায় পৌর এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বৃহত্তর গাজীটেকার সভাপতি হাজী সরফ উদ্দিন (লুলু)-এর সভাপতিত্বে এবং বড়লেখা পৌর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম খোকনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মেয়র পদপ্রার্থী মো. মুজিবুর রহমান খছরু।
প্রধান অতিথির বক্তব্যে মুজিবুর রহমান খছরু বলেন, “বড়লেখা পৌরসভাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বৈষম্যহীন প্রথম শ্রেণির পৌরসভা হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য। দীর্ঘদিনের অবহেলিত ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, রাস্তাঘাট সংস্কার এবং নাগরিক সুবিধা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমি বদ্ধপরিকর।”
তিনি আসন্ন নির্বাচনে দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
সভায় বক্তারা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নাগরিক সমস্যা, টেকসই উন্নয়ন এবং যোগ্য নেতৃত্ব নির্বাচনের প্রয়োজনীয়তা তুলে ধরেন। তারা বলেন, একটি পরিচ্ছন্ন ও মাদকমুক্ত পৌর শহর গঠনে সৎ ও কর্মঠ নেতৃত্বের কোনো বিকল্প নেই।
মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, বিভিন্ন ওয়ার্ডের মুরব্বিয়ান, যুবসমাজের প্রতিনিধি এবং রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পৌরসভাকে আধুনিক ও নাগরিকবান্ধব হিসেবে গড়ে তোলা হবে: মুজিবুর রহমান খছরু।

আপডেট সময় ০৮:৫২:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬