ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

গভীর রাতে ঘরে ঢুকে বৃদ্ধাকে খুন, গোয়াইনঘাটে কিশোরী আহত

সিলেটের উপজেলার ১ নং রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত এবং এক কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মে ২০২৬) রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত হলেন দিলারা বেগম (৫৪), তিনি মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। গুরুতর আহত হয়েছেন তার নাতনি হাবিবা আক্তার (১৪)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবার চিৎকার শুনে তার মা এগিয়ে এলে দুর্বৃত্তরা তার হাতে কামড় দেয়। একপর্যায়ে হাবিবা চিৎকার করতে থাকলে তাকে ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করা হয়।

চিৎকার শুনে পাশের কক্ষ থেকে দাদি দিলারা বেগম বের হয়ে দরজার সামনে দাঁড়ালে দুর্বৃত্তরা তাকে বুকের ডান পাশে ছুরি দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তিনি ঘটনাস্থলেই মারা যান।

অন্যদিকে আহত হাবিবা আক্তারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে দ্রুত এ ভর্তি করা হয়েছে।

পুলিশের প্রাথমিক ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে এবং কিশোরীকে অপহরণ বা ধর্ষণের উদ্দেশ্যে এ হামলা চালাতে পারে।

ঘটনার খবর পেয়ে এর এসআই হাফিজ উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। পাশাপাশি ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

গভীর রাতে ঘরে ঢুকে বৃদ্ধাকে খুন, গোয়াইনঘাটে কিশোরী আহত

আপডেট সময় ১২:৩৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬