ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ভারতীয় গরুর দাপটে দিশেহারা দেশি খামারিরা: মাথায় হাত প্রান্তিক চাষিদের

সিলেটের গোয়াইনঘাট উপজেলার হাদারপার বাজারে কোরবানির ঈদকে সামনে রেখে জমে উঠেছে গরুর হাট। তবে দেশি গরুর পাশাপাশি ভারতীয় গরুর আধিক্য দেখা যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় খামারিরা। দীর্ঘ এক বছর ধরে লালন-পালন করে গরু বড় করলেও আশানুরূপ দাম না পাওয়ার শঙ্কা এখন তাদের চোখেমুখে স্পষ্ট।
স্থানীয় খামারিদের অভিযোগ, সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় গরু প্রবেশের কারণে বাজারে দেশি গরুর চাহিদা কমে যাচ্ছে। এতে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন প্রান্তিক ও ছোট খামারিরা। অনেকেই ঋণ নিয়ে গরু পালন করেছেন। কিন্তু বর্তমান বাজার পরিস্থিতিতে লাভ তো দূরের কথা, মূলধন ফেরত পাওয়া নিয়েও শঙ্কা দেখা দিয়েছে।
হাদারপার বাজারে গরু বিক্রি করতে আসা কয়েকজন খামারি জানান, পশুখাদ্যের দাম বৃদ্ধি, চিকিৎসা খরচ ও শ্রম ব্যয় বেড়ে যাওয়ায় গরু পালন আগের তুলনায় অনেক বেশি ব্যয়বহুল হয়ে উঠেছে। এর মধ্যেই ভারতীয় গরুর দাপটে দেশি গরুর বাজারে ধস নামার আশঙ্কা করছেন তারা।
এক খামারি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সারা বছর কষ্ট করে গরু পালন করি। কিন্তু বাজারে ভারতীয় গরু বেশি আসলে আমাদের গরুর দাম কমে যায়। এতে আমরা হতাশ হয়ে পড়ছি।
বাজার ঘুরে দেখা যায়, দেশি গরুর তুলনায় ভারতীয় গরুর দাম তুলনামূলক কম হওয়ায় অনেক ক্রেতা সেদিকেই ঝুঁকছেন। ফলে দিন দিন হতাশা বাড়ছে দেশি খামারিদের মধ্যে।
খামারিরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, দেশীয় খামারিদের টিকিয়ে রাখতে সীমান্তে নজরদারি জোরদার এবং অবৈধ গরু প্রবেশ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি। তা না হলে ভবিষ্যতে অনেক খামারি এই পেশা ছেড়ে দিতে বাধ্য হবেন বলে আশঙ্কা করছেন তারা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ভারতীয় গরুর দাপটে দিশেহারা দেশি খামারিরা: মাথায় হাত প্রান্তিক চাষিদের

আপডেট সময় ০৭:১৫:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬