ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ফেসবুকে পরিচয় নীলফামারী থেকে পটুয়াখালী, ১৮ বছরের প্রেমিককে বিয়ে করতে ৩৩ বছরের নারী

ফেসবুকে পরিচয়, এরপর দীর্ঘদিনের কথোপকথন থেকে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানেই নীলফামারী থেকে পটুয়াখালীর এক যুবকের বাড়িতে ছুটে এসেছেন ৩৩ বছর বয়সী এক নারী। আর এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, পটুয়াখালীর এক ১৮ বছর বয়সী যুবকের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় নীলফামারীর ওই নারীর। পরিচয়ের একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরে প্রেমিকাকে কাছে পেতে নীলফামারী থেকে পটুয়াখালীতে চলে আসেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রেমিকের বাড়িতে পৌঁছানোর পর বিষয়টি জানাজানি হলে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড় ওঠে। প্রেমিকের পরিবার বয়সের পার্থক্যসহ বিভিন্ন কারণ দেখিয়ে এ সম্পর্ক মেনে নিতে আপত্তি জানায়। তবে পরিবারের বাধা উপেক্ষা করে ওই যুবক প্রেমিকাকে বিয়ে করতে নিজের সম্মতির কথা জানিয়েছেন।

এদিকে ঘটনাটি দেখতে ও জানতে উৎসুক মানুষের ভিড় জমেছে এলাকায়। স্থানীয়দের অনেকেই বিষয়টি নিয়ে নানা মন্তব্য করছেন। কেউ প্রেমের জয় দেখছেন, আবার কেউ সামাজিক ও পারিবারিক বাস্তবতার দিকটি সামনে আনছেন।

তবে এ বিষয়ে উভয় পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে বলে জানা গেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ফেসবুকে পরিচয় নীলফামারী থেকে পটুয়াখালী, ১৮ বছরের প্রেমিককে বিয়ে করতে ৩৩ বছরের নারী

আপডেট সময় ১২:১৬:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬