ঢাকা ০৭:০০ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নরসিংদী ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নরসিংদীর পলাশ উপজেলায় অভিযান চালিয়ে ইয়াবা সহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৩ মে)  উপজেলার চরসিন্দুর থেকে ১০২ পিস ইয়াবা সহ  তাদের গ্রেপ্তার করে পলাশ থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, পলাশ নতুন বাজার গ্রামের আব্দুর রশীদের ছেলে মো: কামরুল ইসলাম (২৮), চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া এলাকার মৃত রিপন মিয়ার ছেলে মো: রফিকুল ইসলাম পাশা (২৩) ও একই গ্রামের দক্ষিণপাড়ার মৃত আবু সাঈদের ছেলে মো: শরীফুল ইসলাম (৩৫)।
পলাশ থানা সূত্র জানা যায় , আজ সকাল সাড়ে আটটায় গোপন সংবাদের ভিত্তিতে পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের চরসিন্দুর গ্রামের মধ্যপাড়া সড়কের উপর অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি দল । পরে পুলিশের উপস্থিতি টের কামরুল ইসলাম, রফিকুল ইসলাম পাশা ও শরীফুল ইসলাম নামে তিন মাদক ব্যবসায়ী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে পলিথিনে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

পলাশ থানার এসআই মোহাম্মদ ইউসুফ আলী খান জানান, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে চরসিন্দুরের বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে যুব সমাজকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারের ঘটনায় তাদের বিরুদ্ধে পলাশ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আজই নরসিংদী কোর্টে সোপর্দ করা হয়েছে।
স্হানীয় অভিভাবকরা জানান, মাদকের থাবায় ধব্বংসের দিকে যাচ্ছে যুব সমাজ। ইয়াবা, গাঁজা সহ বিভিন্ন মাদক তরুনদের বিপদে ঠেলে দিচ্ছে। বেড়েছে চুরি, ছিনতাই, ও ডাকাতি। শুধু অভিযান নয়, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

নরসিংদী ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় ০৬:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬