সংবাদ শিরোনাম ::
রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল প্রতিভা নয়, প্রভাবের জয়? নতুনকুঁড়ি স্পোর্টস বাছাইয়ে অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্মসনদ-এনআইডি সংগ্রহের অভিযোগ, বোরহানউদ্দিনে দালালচক্রের তৎপরতায় জনমনে উদ্বেগ নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

কালুখালীতে সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ

রাজবাড়ীর কালুখালী উপজেলায় নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ব্ল্যাক বেঙ্গল ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকাল ৮টায় কালুখালী উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে রতনদিয়া ইউনিয়নের পশ্চিম হরিণবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন কালুখালী উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন।

প্রকল্পের আওতায় উপজেলার রতনদিয়া ও কালিকাপুর ইউনিয়নের ১৫টি চর এলাকার ১০০ জন সুফলভোগীর প্রত্যেককে ২৫টি করে উন্নত জাতের মুরগি প্রদান করা হয়। এছাড়া ৫৪ জন সুফলভোগীর প্রত্যেককে ২টি করে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন, উপজেলা বিএনপির সভাপতি লুৎফর রহমান খানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাহ উদ্দিন সুফলভোগীদের উদ্দেশ্যে বলেন, “সরকার আপনাদের স্বাবলম্বী করে গড়ে তুলতে মুরগি ও ছাগল দিচ্ছে। এগুলো বিক্রি করা যাবে না। বিতরণকৃত মুরগি ও ছাগল থেকে বংশ বিস্তার ঘটিয়ে নিজেদের স্বাবলম্বী করতে হবে। তাহলেই জীবনযাত্রার মান উন্নয়ন সম্ভব হবে।”

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম রতন জানান, ছাগল পালনকারী প্রত্যেক সুফলভোগীকে ৪ ধাপে মোট ১১২ কেজি খাদ্য এবং মুরগি পালনকারীদের ৩ ধাপে মোট ৭৫ কেজি খাদ্য সহায়তা দেওয়া হবে।

তিনি আরও জানান, প্রকল্পের আওতায় সুফলভোগীদের আগে থেকেই ২ দিনব্যাপী ছাগল ও মুরগি পালনের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এছাড়া ছাগলের ঘর নির্মাণ বাবদ প্রত্যেককে ১১ হাজার টাকা এবং মুরগির ঘর নির্মাণ বাবদ ৮ হাজার ৮০০ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী

কালুখালীতে সুফলভোগীদের মাঝে উন্নত জাতের মুরগি ও ছাগল বিতরণ

আপডেট সময় ০৭:৫৭:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬