ঢাকা ০৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন। 

ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর নতুন বাজার  এলাকায় ছেলে-মেয়ের পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে নিরীহ পরিবারের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা ও গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মঙ্গলবার (১২ মে ২০২৬) বিকেল সাড়ে ৩টায় উক্ত এলাকার নুতুন বাজার সংলগ্নে এলাকাবাসী ও সচেতন নাগরিকবৃন্দের  আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে নির্দোষ মোহাম্মদ জিয়া মল্লিকের নিঃশর্ত মুক্তি এবং দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় ভুক্তভোগী পরিবার ও স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, একটি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে জিয়া মল্লিকের পরিবার সহ আত্মীয়-স্বজনকে  হয়রানি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোহাম্মদ জিয়া মল্লিকের ছেলে জিহাদ মল্লিক এবং রাশেদুল ইসলাম মিঠুর  মেয়ে মুক্তা আক্তার ভালোবাসার সম্পর্কের কারণে বাড়ি ছেড়ে চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তা আক্তারের মাতা সাফিয়া বেগমের একটি মামলা দায়ের করলে পুলিশ জিহাদ মল্লিকের  পিতা মোহাম্মদ জিয়া মল্লিককে গ্রেফতার করে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ছেলে-মেয়ের ব্যক্তিগত সিদ্ধান্তের দায় পরিবারের অন্য সদস্যদের ওপর চাপিয়ে দেওয়া অন্যায়। তারা দাবি করেন, মোহাম্মদ জিয়া মল্লিক নির্দোষ এবং তাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে হয়রানি করা হচ্ছে। ছেলের সাথে মেয়ে তিনবার বাড়ি থেকে চলে যায়। স্থানীয় চেয়ারম্যান ও  মেম্বার সহ এলাকার গন্যমান্যে ব্যক্তিবর্গের উপস্থিতিতে অর্থের বিনিময়ে সালিশে বিষয়টি মিমাংসা হলেও মেয়ের মা মিথ্যা মামলা দায়ের করেন। তারা আরও জানায়  এদের পরিবারের কারনে এলাকা জড়ে আলোড়ন সৃষ্টি হয়েছে। এরা সমাজ ব্যবস্থা মানে না।
এলাকাবাসী প্রশাসনের প্রতি বিষয়টি সুষ্ঠুভাবে তদন্ত করে দ্রুত মোহাম্মদ জিয়া মল্লিকের মুক্তি নিশ্চিত করার আহ্বান জানান। মানববন্ধন চলাকালে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ফরিদপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন। 

আপডেট সময় ০৭:০৮:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬