সংবাদ শিরোনাম ::
রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ২০৭ পিস ভারতীয় যানবাহনের যন্ত্রাংশ আটক বড়লেখা হাজীগন্জ বাজার বনিক সমিতির সভাপতি পদে প্রতিদ্বন্দিতা করবেন ফখরুল ইসলাম পারুল প্রতিভা নয়, প্রভাবের জয়? নতুনকুঁড়ি স্পোর্টস বাছাইয়ে অনিয়মের অভিযোগ চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তে ২০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ ভূয়া ঠিকানায় রোহিঙ্গাদের জন্মসনদ-এনআইডি সংগ্রহের অভিযোগ, বোরহানউদ্দিনে দালালচক্রের তৎপরতায় জনমনে উদ্বেগ নীলফামারী সদর থানায় কম্পিউটার সংকট: ডিজিটাল যুগেও ভরসা বাইরের টাইপিস্ট রাণীনগর-আত্রাই আঞ্চলিক মহাসড়কে মোটরসাইকেল ডাকাতির চেষ্টায় আটক-৩ পটুয়াখালীতে ৫ বছরেও শেষ হয়নি ব্রিজের এপ্রোজ সড়ক, দুর্ভোগে ৮ গ্রামের ১০ হাজার মানুষ বাঙ্গরায় ই’য়াবাসহ ‘রূপালি’ নামের এক নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

বিভাগীয় পর্যায়ের পরিবেশ বিতর্কে হাজী দানেশকে হারিয়ে চ্যাম্পিয়ন বেরোবি

পরিবেশ অধিদপ্তর আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় পরিবেশ বিতর্ক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) বিতর্ক দল।
প্রতিযোগিতার এ পর্যায়ে অংশ নেয় হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কারমাইকেল কলেজ, কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।
প্রথম রাউন্ডে নকআউট পদ্ধতির বিতর্কে কারমাইকেল কলেজকে পরাজিত করে ফাইনালে ওঠে বেরোবি। পরে ফাইনাল রাউন্ডে হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে দলটি।
বিজয়ী দলের সদস্যরা হলেন— ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আনিকা সামিহা নদী, দুর্যোগ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী রাইছুল হাসান এবং পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী ও দলনেতা মোঃ ওবাইদুর রহমান শিশির।
দলটির প্রথম বক্তা আনিকা সামিহা নদী বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট ফোরামের সদস্য। এছাড়া দ্বিতীয় বক্তা রাইছুল হাসান এবং তৃতীয় বক্তা ও দলনেতা ওবাইদুর রহমান শিশির উভয়ই বেগম রোকেয়া ইউনিভার্সিটি ডিবেট অ্যাসোসিয়েশন (ব্রুডা)-এর সদস্য।
প্রথম রাউন্ডে সেরা বিতার্কিক নির্বাচিত হন ওবাইদুর রহমান শিশির এবং ফাইনালে সেরা বিতার্কিক হন রাইছুল হাসান। পুরো টুর্নামেন্টজুড়ে দলটির অসাধারণ পারফরম্যান্সে বিশ্ববিদ্যালয়জুড়ে আনন্দের আবহ তৈরি হয়েছে। আগামী ১৭ তারিখ জাতীয় পর্যায়ের কোয়ার্টার ফাইনালে অংশ নিতে যাচ্ছে দলটি। এ জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন তারা।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রংপুরে পাটক্ষেতে মিলল নিখোঁজ শিশুর মরদেহ, আতঙ্কে এলাকাবাসী

বিভাগীয় পর্যায়ের পরিবেশ বিতর্কে হাজী দানেশকে হারিয়ে চ্যাম্পিয়ন বেরোবি

আপডেট সময় ১২:২৫:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬