ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন ফরাজী গ্রেপ্তার

ভোলার বোরহানউদ্দিনে চলমান মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন ফরাজী (৪০) কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। একের পর এক সফল অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের আইনের আওতায় আনায় সচেতন মহলে প্রশংসা কুড়াচ্ছে প্রশাসন।
গ্রেফতারকৃত লিটন ফরাজী উপজেলার দালালপুর ০৫ নং ওয়ার্ডের মৃত মতিউর রহমানের ছেলে। অভিযানকালে তার নিকট হতে ৩০ গ্রাম গাঁজা, ০৫ পিচ ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ১৩ হাজার ৬৫০ টাকা এবং একটি মাদক ওজন মাপক যন্ত্র উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয় সচেতন মহল জানায়, সম্প্রতি বোরহানউদ্দিনে ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযান পরিচালনার ফলে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে প্রশাসনের এমন কঠোর অবস্থানকে তারা সাধুবাদ জানিয়েছেন।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতিতে অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।
এ ঘটনায় বোরহানউদ্দিন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বোরহানউদ্দিনে মাদকবিরোধী অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী লিটন ফরাজী গ্রেপ্তার

আপডেট সময় ০১:৫৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬