সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

রাতে নিখোঁজ, বিকেলে পুকুরে মিলল ব্যবসায়ীর মরদেহ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার মূলচর গ্রামে বাড়ির পাশের পুকুর থেকে এক সবজি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বিকেল সাড়ে পাঁচটার দিকে ব্যবসায়ীর ওই মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যবসায়ী দ্বীন ইসলাম কাজি (পাখি) মূলচর গ্রামের খোকন কাজীর ছেলে। তিনি ৩ কন্যা সন্তানের জনক এবং একজন সবজি ব্যবসায়ী।
স্থানীয় সূত্রে জানা গেছে, পাখি শনিবার (৯ মে) রাত ১টার দিকে তার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে রোববার সকালে তাকে টাঙ্গাইল জেলায় আহত অবস্থায় পাওয়া গেছে বলে কেবা কারা পরিবারকে টাকা নিয়ে টাঙ্গাইলে যেতে বলেন। ওই পরিবারের কিছু লোকজন টাঙ্গাইল চলে যায়। পরে বিকেল ৫টার দিকে স্বজনরা বাড়ির পাশে পুকুরে মরদেহ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল হক ডব্লিউ বলেন, নিহত ব্যবসায়ী রাত একটার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয়েছে বলে জানায় তার পরিবার। আজ বিকেল চারটার দিকে থানায় একটি সাধারণ ডায়েরি করে যান তারা। ফেরার পথে পুকুরে নিহতের মরদেহ দেখতে পায়। তারা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরির কাজ করছে পুলিশ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

রাতে নিখোঁজ, বিকেলে পুকুরে মিলল ব্যবসায়ীর মরদেহ

আপডেট সময় ০৮:৪৭:৩৯ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬