সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

ছুটির দিনে পরিদর্শনে আসায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ভুয়া সন্দেহে সাইফুল ইসলাম নামে এক ভ্যাট ইন্সপেক্টরকে পিটিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে বেধে রাখার অভিযোগ উঠেছে। শনিবার (৯ মে) দুপুর ২টার দিকে উপজেলার দূর্গারামপুর এলাকায় এই ঘটনা ঘটে। এ সময় সবুজ মিয়া নামে আরও একজন আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানা যায়, উপজেলার দূর্গারামপুর এলাকায় মেসার্স আল্লাহ ভরসা এন্টারপ্রাইজের যান ভ্যাট ইন্সপেক্টর সাইফুল ইসলাম। সেখানে তিনি নিজের ভিজিটিং কার্ড প্রদর্শন করে মেসার্স আল্লাহ ভরসা এন্টার প্রাইজের মালিক হাবিবুর রহমানের কাছে ভ্যাট সংশ্লিষ্ট কাগজপত্র দেখতে চান। সরকারি ছুটির দিন দায়িত্ব পালন করায় হাবিবুর রহমানের কাছে ভ্যাট ইন্সপেক্টরকে ভুয়া বলে সন্দেহ হলে তিনি স্থানীয় লোক জড়ো করে ওই ভ্যাট ইন্সপেক্টরের মোবাইল ফোন ছিনিয়ে নেন এবং বৈদ্যুতিক খুটির সঙ্গে বেঁধে রাখেন এবং লোকজন নিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। এ সময় মো. সবুজ মিয়া নামে একজন এগিয়ে এসে বাধা প্রদান করলে তাকেও পিটিয়ে আহত করা হয়। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।
বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াছিন বলেন, পুলিশ ভ্যাট ইন্সপেক্টরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে এসেছে। এই ঘটনায় এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

ভুয়া সন্দেহে ভ্যাট ইন্সপেক্টরকে খুঁটির সঙ্গে বেঁধে মারধর

আপডেট সময় ১১:০৬:৫২ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬