ঢাকা ০১:১১ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা  অপপ্রচার নয়-পুরো বক্তব্য শুনেই বিচার করুন-এমপি হাফিজ ইব্রাহিমের বক্তব্য বিকৃতি নিয়ে প্রতিবাদ দেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন : প্রধানমন্ত্রী পরিচ্ছন্ন নগরী গড়তে ডিএসসিসির ৩২৭ কোটি টাকার মেগা কর্মসূচি সাবেক কাস্টমস কমিশনার হাফিজুর রহমানকে ঘিরে দুর্নীতি ও প্রভাব খাটানোর অভিযোগ ইউনাইটেডের বিরুদ্ধে গ্যাস বিলে ৯৮২ কোটি টাকা আত্মসাতের প্রমাণ পেল দুদক অনিয়মকারীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে অগ্রণী ব্যাংক! পাউবোর নির্বাহী প্রকৌশলী তানজীর সাইফের বিরুদ্ধে টেন্ডারে অনিয়ম ও কমিশন বাণিজ্যের অভিযোগ অভিযোগের মুখে পপুলার লাইফ ইন্স্যুরেন্স এডি ইমরানের বিরুদ্ধে বেপরোয়া হুমকির অভিযোগ

মুখ্যমন্ত্রী হিসেবে কাল সকালে শপথ নেবেন থালাপতি বিজয়

ভারতের তামিলনাড়ুর রাজ্যপাল থালাপতি বিজয়কে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দিয়েছেন। কাল রোববার (৯ মে) স্থানীয় সময় সকাল ১০টায় তিনি শপথ নেবেন।
আজ শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি।
তামিলনাড়ুর বিধানসভার আসন সংখ্যা ২৩৪টি। সেখানে সংখ্যাগরিষ্ঠতা পেতে একটি দলকে সর্বনিম্ন ১১৮টি আসনে জয় পেতে হয়। কিন্তু থালাপতির দল জেতে ১০৮ আসন। তাদের সংখ্যাগরিষ্ঠতা পেতে আরও ১০ বিধায়কের সমর্থন প্রয়োজন ছিল। যা আলাদা ছয়টি দলের সমর্থনের মাধ্যমে অর্জন করেছেন তিনি। সবমিলিয় এখন তার দল টিভিকে ও তার জোটের আসন সংখ্যা দাঁড়িয়েছে ১২০-এ।
শনিবার এর প্রমাণ নিয়ে রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকারের সঙ্গে দেখা করেন থালাপতি। এরপর রাজ্যপাল তাকে আনুষ্ঠানিকভাবে মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়ে একটি চিঠি জারি করেন।
চিঠিতে বলা হয়েছে, “তামিলনাড়ুর রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আর্লেকার ভারতীয় সংবিধানের ধারা ১৬৪ অনুযায়ী থিরু সি জোসেফ বিজয়কে তামিলনাড়ু রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন।”
বিজয় থালাপতি বিজয় হিসেবে পরিচিত হলেও তার আসল নাম থিরু সি জোসেফ বিজয়।
গত ৪ মে তামিলনাড়ুর বিধানসভার ফলাফল ঘোষণা করা হয়। এতে আগের সরকারকে হটিয়ে থালাপতি বিজয়ের দল টিভিকে সর্বোচ্চ আসন পায়।
তারা এবারই সম্পূর্ণ নতুন দল হিসেবে প্রথমবারের মতো নির্বাচন করেছিল। আর এতেই বাজিমাত করেছে টিভিকে।
তবে একক দল হিসেবে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে না পারায় সরকার গঠনের জন্য পাঁচদিন দৌড়ঝাঁপ করতে হয়েছে তাদের।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা প্রস্তুতিমূলক সভা 

মুখ্যমন্ত্রী হিসেবে কাল সকালে শপথ নেবেন থালাপতি বিজয়

আপডেট সময় ০৯:৫০:৩৯ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬