ঢাকা ১১:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ র‍্যাবের নাম বদলে আসছে এসআরবি অফিস টাইমে ক্লিনিকে রোগী দেখছিলেন সরকারি চিকিৎসক, লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ফ্যাসিবাদের কালো ছায়া সংস্কৃতির মাধ্যমে বিদায় করতে হবে : শফিকুর রহমান আ.লীগের কার্যক্রম নিয়ে ভারতকে কড়া বার্তা শামা ওবায়েদের  কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের বিশেষ অভিযানে ৪ গ্রেপ্তার, উদ্ধার এক ভিকটিম ব্রাহ্মণপাড়ায় নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় কালিহাতীতে ২১৯ বোতল ফেন্সিডিলসহ রাজশাহীর শীর্ষ মাদককারবারি গ্রেপ্তার বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

কিছু করার নেই, ইচ্ছা করে চোটে পড়ি না : তাসকিন

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের তারকা পেসার বলা হয়ে থাকে তাসকিন আহমেদকে। তবে বল হাতে আলো ছড়ানোর পাশাপাশি এই পেসারকে বেশিরভাগ সময়ই থাকতে হয় মাঠের বাইরে। ইনজুরি আক্রান্ত হয়ে সবশেষ ঘরের মাঠে ভারতের বিপক্ষে দুই ওয়ানডের সাথে মিস করেছেন এক টেস্ট ম্যাচ। আসন্ন বিপিএলে তাসকিন মাঠে নামবেন ঢাকা ডমিনেটরসের হয়ে।

বুধবার (৪ জানুয়ারি) ঢাকার দলীয় অনুশীলন শেষে মিরপুর শেরে-ই বাংলার মাঠে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তাসকিন। সেখানে নিজের ইনজুরি প্রসঙ্গ এলে জানান, ইচ্ছা করে তো আর চোটে পড়ি না, কিছু করার নেই। এমনকি এই পেসার জানান ইনজুরি নিয়ে চিন্তা করলে পিছিয়ে যান মানসিকভাবে।

ঢাকা দলের আইকন ক্রিকেটার হিসেবেই আছেন তাসকিন। যেটা একটা বাড়তি চাপ ভেবে তাসকিন বলেন, ‘যখন খেলতে নামি, তখন তো চাপ কাজ করেই। (বিপিএলে) শেষ দুই বছর আইকন হিসেবে আসছি, ভালো একটা গ্রেডে এসেছি আপনাদের দোয়ায়। এটা একটা বাড়তি চাপ। তবে এসব সামলে খেলার চেষ্টা করব। চেষ্টা করার কিছু নেই। সামলে নিয়েই খেলতে হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির নারী এমপিকে আসিফ মাহমুদের আইনি নোটিশ

কিছু করার নেই, ইচ্ছা করে চোটে পড়ি না : তাসকিন

আপডেট সময় ০১:৫২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩