সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

বাইসাইকেলে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

মাগুরার শ্রীপুরে মোটরসাইকেলের ধাক্কায় সাদিকুর রহমান সাদিক (১৩) নামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (৮ মে) সন্ধ্যায় উপজেলার বদনপুর ইটভাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাদিক ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার মালিথিয়া গ্রামের রাশেদুল ইসলাম রঞ্জুর ছেলে। সে লাঙ্গলবাধ মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় সাদিক বন্ধুদের সঙ্গে বদনপুর এলাকায় বাইসাইকেল চালাচ্ছিল। এ সময় লাঙ্গলবাধ বাজারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে এতে গুরুতর আহত হয়ে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেলটি স্থানীয়রা আটক করেছে বলে, টি পুলিশের হেফাজতে আনার চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

বাইসাইকেলে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল স্কুলছাত্রের

আপডেট সময় ০৫:৩১:২৫ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬