সংবাদ শিরোনাম ::
ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ ফ্যাসিস্ট হাসিনার দোসর বিএডিসি’র প্রকল্প পরিচালক মুজিবরের দুনীতিতে তছনছ প্রকল্পের কর্যক্রম ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক চোখ-মুখ ফুলে যাওয়ায় ভক্তদের উদ্বেগ, অসুস্থ সালমান খান? বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা কালুখালীর শিকজান বাজারে জুয়া ও মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত গজারিয়া সাব-রেজিস্ট্রার অফিসের কর্মচারী জাকিরের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ জেলা প্রশাসকের বক্তব্যের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ নওগাঁয় মানব পাচার প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত মাদকমুক্ত প্রজন্ম গঠনে শিক্ষার ওপর জোর ডেপুটি স্পিকারের

বাংলাদেশকে আরও একবার ধন্যবাদ জানাল আর্জেন্টিনা

এবারের কাতার বিশ্বকাপ বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অনন্য এক বন্ধন তৈরি করেছে। বিশ্বকাপ চলাকালে বিভিন্ন গণমাধ্যমের খবরে বাংলাদেশে আর্জেন্টিনার ব্যাপক সমর্থনের বিষয়টি জানতে পারে লাতিন আমেরিকার দেশটি। হাজার হাজার মাইল দূরের লাল-সবুজের দেশে আকাশী নীলের এমন সমর্থন মন ছুঁয়ে গেছে দেশটির জনগণের। বিশ্বকাপ চলাকালীন ও বিশ্বকাপ শেষে একাধিক বার বাংলাদেশের সমর্থকদের ধন্যবাদ জানিয়েছে আর্জেন্টিনার জনগণ, কোচ ও ফুটবল ফেডারেশন। 

বিশ্বকাপ শেষেও কৃতজ্ঞতা প্রকাশ থামেনি বিশ্বচ্যাম্পিয়ন দলটির ফুটবল ফেডারেশনের। আনুষ্ঠানিক ধন্যবাদ দিতে গতকাল আর্জেন্টিনায় নিযুক্ত বাংলাদেশের অনারারি কনসাল লিয়ান্দ্রো গাবারদিকে আমন্ত্রণ জানিয়েছিলেন দেশটির ফুটবল নিয়ন্ত্রক সংস্থার সভাপতি ক্লদিও তাপিয়া। আর্জেন্টাইন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গাবারদির মাধ্যমে বাংলাদেশের ভক্তদের আর্জেন্টিনা জাতীয় দল ও অ্যাসোসিয়েশনের ধন্যবাদ পৌঁছে দেন এএফএ প্রধান।

বাংলাদেশে আর্জেন্টিনা দলের প্রতি এই অকুণ্ঠ সমর্থন শুধু মেসিদের দেশেই নয়, আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও প্রচার হয়েছে। গত ১৮ ডিসেম্বর বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী আর্জেন্টিনার প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজকে অভিনন্দন জানিয়ে চিঠিও পাঠান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে নিয়মিত অফিস না করার অভিযোগ

বাংলাদেশকে আরও একবার ধন্যবাদ জানাল আর্জেন্টিনা

আপডেট সময় ০১:৪৫:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জানুয়ারী ২০২৩