ঢাকা ০৯:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পালানোর চেষ্টায় র‍্যাবের সন্দেহ, তল্লাশিতেই বেরিয়ে এলো ইয়াবা

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার অক্সিজেন মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৯৭০ ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

বৃহস্পতিবার (৭ মে) র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বুধবার (৬ মে) অক্সিজেন ট্রাফিক পুলিশ বক্সের সামনে এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন-কক্সবাজার সদরের চেয়ারম্যানঘাটা এলাকার আরিয়ান রহমান (২৫) ও নূরাঙ্গীস প্রকাশ নূর আয়েশা (৪৫)।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, কয়েকজন মাদক কারবারি ইয়াবার চালান নিয়ে অক্সিজেন মোড় এলাকায় বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল সেখানে অভিযান চালায়।

অভিযানের সময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে একজন পুরুষ ও একজন নারী পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে আরিয়ান রহমানের কাঁধে থাকা ব্যাগ তল্লাশি করে ১০টি নিল পলিজিপার প্যাকেটে রাখা ১৯৭০ ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ছয় লাখ টাকা বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে উদ্ধার হওয়া মাদকসহ বায়েজিদ বোস্তামী থানায় হস্তান্তর করা হয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পালানোর চেষ্টায় র‍্যাবের সন্দেহ, তল্লাশিতেই বেরিয়ে এলো ইয়াবা

আপডেট সময় ১২:৫৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬