ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

বাগেরহাটের চিতলমারীতে জামায়াত নেতাকে মুজাহিদ মোল্লাকে (৪০) কুপিয়ে হত্যা করেছেন এক ব্যক্তি। বৃহস্পতিবার (৭ মে) সকাল ৭টার দিকে উপজেলার হিজলা গ্রামে হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সকাল ৭টার দিকে বাড়ির সামনে দোকানে বসা ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বাইজিদ ইজারাদার নামে এক ব্যক্তি তার দোকান থেকে জুস কিনেন। সেই জুস হাতে নিয়ে তিনি মুজাহিদকে বলেন- এটা ভালো না। এ সময়ের মুজাহিদ জুসটি খেয়ে তাকে জানান- এটা খারাপ না। এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে বাইজিদের হাতে থাকা হাসুয়া দিয়ে তার গলায় কোপ দেয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

হিজলা ইউনিয়নের জামায়াত ইসলামীর আমির সোহেল শেখ বলেন, এটি জঘন্যতম একটি অপরাধ। এই হত্যার পিছনে রাজনৈতিক বা ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব আছে কি না তা খতিয়ে দেখে সঠিক বিচার দাবি করছি।

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বাইজিদ ইজাদারকে গ্রেফতার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বাগেরহাটে জামায়াত নেতাকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ১২:৫৩:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬