ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

পীরগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে এসে নলকূপ পাহারাদারকে হাত-পা বেঁধে হত্যা

রংপুরের পীরগঞ্জ উপজেলার বড় আলমপুর ইউনিয়নের বড় উমরপুর গ্রামে গভীর নলকূপের পাহারাদার মফিজার রহমান (৪৫) নামে এক ব্যক্তিকে হাত-পা বেঁধে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মফিজার ওই গ্রামের আমজাদ আলীর ছেলে। তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।
জানা গেছে, প্রতিদিনের মতো বুধবার (৬ মে) রাতে গভীর নলকূপ পাহারা দেওয়ার জন্য নলকূপ ঘরে অবস্থান নেন মফিজার। গভীর রাতে একদল দুর্বৃত্ত বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরি করতে সেখানে আসে। এ সময় তারা মফিজারকে হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে। একপর্যায়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ওই এলাকায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটলেও কার্যকর আইনগত ব্যবস্থা না নেওয়ায় চোরচক্রটি বেপরোয়া হয়ে উঠেছে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
খবর পেয়ে পীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

পীরগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে এসে নলকূপ পাহারাদারকে হাত-পা বেঁধে হত্যা

আপডেট সময় ১২:১২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬