ঢাকা ১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নোয়াখালীতে মার্শাল আর্ট এসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নোয়াখালী জেলা মার্শাল আর্ট এসোসিয়েশনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে ২০২৬) বিকাল ৩টায় নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়াম-এর সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
নোয়াখালী জেলা বিএনপি’র আহ্বায়ক মাহবুব আলমগীর আলোর অনুমতিক্রমে সংগঠনের সহ-সভাপতি তপন মাহমুদের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক, জাতীয় ও আন্তর্জাতিক কোচ ও রেফারি আশরাফুল আলম সুমন।
সভায় উপস্থিত ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ ও স্কিল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক মো. গিয়াস উদ্দিন মিঠু, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ও আনন্দ টিভির জেলা প্রতিনিধি মিলন উদ্দিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মেজর মন্নান কলেজের অধ্যাপক আবদুল মালেক, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. রেজাউল করিম রাজু।
এছাড়াও কার্যকরী সদস্য কবিরহাট প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক জহিরসহ মো. আবুল বাসর, সাহিদা আক্তার, আবুল কালাম আজাদ, জিয়া উদ্দিন ও রিয়াজুল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় নোয়াখালী সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপক ফখরুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বলেন, বর্তমান প্রেক্ষাপটে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে মার্শাল আর্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সংগঠনের কার্যক্রমকে আরও বিস্তৃত ও সক্রিয় করার লক্ষ্যে বিভিন্ন বাস্তবমুখী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
বক্তারা শিক্ষা কারিকুলামে চতুর্থ শ্রেণি থেকে খেলাধুলা বাধ্যতামূলক করা এবং ক্রীড়াকে পেশা হিসেবে স্বীকৃতি দেওয়ার উদ্যোগের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ও ক্রীড়া মন্ত্রী মো. আমিনুল হক সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি খেলোয়াড়দের বেতন ও ক্রীড়াভাতা কাঠামোর আওতায় আনা, ক্রীড়া কার্ড প্রদান এবং “নতুন কুঁড়ি স্পোর্টস”-এ মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার উদ্যোগকে স্বাগত জানানো হয়।
সভায় আরও জানানো হয়, জেলার তৃণমূল পর্যায়ে মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম সম্প্রসারণ, নতুন খেলোয়াড় তৈরি এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে অংশগ্রহণ নিশ্চিত করতে ভবিষ্যতে আরও কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

নোয়াখালীতে মার্শাল আর্ট এসোসিয়েশনের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৯:৩৯ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬