মেহেরপুর শহরের শেখপাড়া এলাকায় গোলাম হোসেন (৪৫) নামে এক রিকশাচালককে কুপিয়ে হত্যার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত গোলাম হোসেন শেখপাড়া এলাকার রেহেসান আলীর ছেলে। তিনি পেশায় রিকশাচালক ছিলেন। গ্রেপ্তারকৃত কালু মিয়া একই এলাকার আকবর আলীর ছেলে ও নিহতের খালাতো ভাই এবং বন্যা একই এলাকার রাজুর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজুর স্ত্রী বন্যার সঙ্গে কালু মিয়ার পরকীয়া সম্পর্ক নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছিল। এরই মধ্যে গত রোববার গোলাম হোসেন রাজুর বাড়ির সীমানা প্রাচীরের পাশ দিয়ে রিকশা নিয়ে যাওয়ার সময় ধাক্কা লাগলে প্রাচীরটি নড়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে কালু মিয়া ও বন্যার সঙ্গে গোলাম হোসেনের বাগবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা করা হলেও কালু মিয়া ক্ষোভ পুষে রাখেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় গোলাম হোসেনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মেহেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, ঘটনার পর অভিযুক্তরা পালিয়ে যায়। পরে পুলিশ অভিযান চালিয়ে মঙ্গলবার রাতে গাংনী এলাকা থেকে বন্যাকে এবং বুধবার ভোরে সদর উপজেলার কুলবাড়িয়া এলাকা থেকে কালু মিয়াকে গ্রেপ্তার করে। এ সময় কালুর দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
জেলা প্রতিনিধি 



















