সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

আবেদনের ১ ঘণ্টার মধ্যেই হুইলচেয়ার পেলেন রাজু

নারায়ণগঞ্জে আবেদনের মাত্র এক ঘণ্টার মধ্যেই জন্মগত প্রতিবন্ধী রাজু (২৮)-কে একটি হুইলচেয়ার প্রদান করেছে উপজেলা প্রশাসন। এতে করে দীর্ঘদিন বিছানায় শুয়ে থাকা রাজু এখন কিছুটা হলেও চলাফেরা করতে পারবে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

পরিবার সূত্রে জানা যায়, রাজু মো. জাকির হোসেন ও হাফেজা বেগম দম্পতির বড় ছেলে। জন্ম থেকেই সে শারীরিক প্রতিবন্ধী। যার কারণে বিছানায় শুয়ে জীবন কাটাচ্ছিল সে। পরিবারের আর্থিক সংকটের কারণে এতদিন একটি হুইলচেয়ার কেনাও সম্ভব হয়নি।

রাজুর বাবা মো. জাকির হোসেন বলেন, আমার ছেলের জন্য হুইলচেয়ার পাওয়াটা অনেক বড় পাওয়া। এখন সে কিছুটা হলেও চলাফেরা করতে পারবে। সকালে স্থানীয় বিএনপির এক কর্মীর মাধ্যমে আবেদন করেছি। আর এক ঘণ্টার মধ্যেই ইউএনও স্যার নিজে এসে হুইলচেয়ার দিয়ে গেছেন—এটা সত্যিই অবিশ্বাস্য।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইকবাল হোসাইন, স্থানীয় নেতাকর্মীসহ রাজুর পরিবারের সদস্যরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

আবেদনের ১ ঘণ্টার মধ্যেই হুইলচেয়ার পেলেন রাজু

আপডেট সময় ০৬:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬