ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে কালিয়াকৈরে যুবক গ্রেফতার

আকাশ আহমেদ  তারা। কালিয়াকৈর গাজীপুর প্রতিনিধ। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের আন্দার মানিক পূর্বপাড়া লিবাস গেট সংলগ্ন এলাকায় ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে জাহিদুল ইসলাম জাহিদ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৬ মে) ভোররাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযুক্ত জাহিদ ওই এলাকার বাবুল হোসেনের ছেলে। গুরুতর অসুস্থ অবস্থায় ভুক্তভোগী কিশোরীকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের তথ্য অনুযায়ী, ঘটনার পরপরই এলাকাবাসী পুলিশকে জানালে কালিয়াকৈর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাকে গ্রেফতার দেখানো হয়।
এলাকাবাসীর অভিযোগ, জাহিদ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত এবং বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিল। তার বিরুদ্ধে আগে থেকেও নানা অনৈতিক আচরণের অভিযোগ ছিল বলে দাবি করেছেন স্থানীয়রা।
ঘটনার পর এলাকায় ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। দ্রুত তদন্ত করে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
কালিয়াকৈর থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

ভাগ্নিকে ধর্ষণের অভিযোগে কালিয়াকৈরে যুবক গ্রেফতার

আপডেট সময় ০৫:৫৬:৪০ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬