“লেনদেন হচ্ছে ক্যাশলেস এগিয়ে যাচ্ছে বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ক্যাশলেস ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ক্যাশলেস ও ডিজিটাল লেনদেন জনপ্রিয়করণ ও গ্রাহকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে, ডিজিটাল ব্যাংকিং সেবা সম্প্রসারণ এবং গ্রাহকদের আধুনিক ব্যাংকিং সুবিধার আওতায় আনতে পূবালী ব্যাংক পিএলসি,বড়লেখা শাখা কর্তৃক পৌর মার্কেটে ০২ দিনব্যাপী ( ০৫ মে ও ০৬মে) ক্যাশলেস ব্যাংকিং ক্যাম্পেইন শুরু হয়েছে।
০৫ মে ২০২৬ মঙ্গলবার বেলা ১১:৩০ টায় বড়লেখা শাখার ক্রেডিট ইনচার্জ জনাব মো: ইমরুল হাসান এর সঞ্চালনায় ও পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যম সভার কার্যক্রম শুরু হয়। প্রধান অতিথি হিসেবে উক্ত ক্যাম্পেইন বুথ উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি মৌলভীবাজার অঞ্চলের অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক জনাব প্রদোৎ কান্তি দাশ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অঞ্চলের সহকারী উপ-উপ-মহাব্যবস্থাপক জনাব আলমগীর হোসেন , বড়লেখা বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হক,এ্যাড: গোপাল দত্ত,ব্যাবসায়ী শশাংক কুমার রাজু, খালেদ আহমদ,শামিম আহমদ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ । এ উপলক্ষ্যে পূবালী ব্যাংক বড়লেখা শাখা কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বড়লেখা শাখা ব্যবস্থাপক জনাব নুপুর বৈদ্য ।
সভায় বক্তারা ডিজিটাল ব্যাংকিংয়ের গুরুত্ব, ক্যাশলেস সোসাইটি বিনির্মাণে পূবালী ব্যাংকের ভূমিকা এবং গ্রাহকবান্ধব আধুনিক ব্যাংকিং সেবা সম্প্রসারণে ব্যাংকের ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, পস(POS),বাংলা কিউআর(Bangla QR),বিভিন্ন ডিজিটাল ও রিটেইল প্রোডাক্টস ও মোবাইল-ব্যাংকিং অ্যাপ π (পাই) ব্যবহারের বিভিন্ন সুযোগ সুবিধা তুলে ধরেন।
০২(দুই)দিনব্যাপী এই ক্যাম্পেইন উপলক্ষ্যে পৌর মার্কেট প্রাঙ্গণে একটি অস্থায়ী ব্যাংকিং বুথ স্থাপন করা হয়েছে।
আজাদ বাহার জামালী, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি 



















