ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

বুধবার থেকে সারাদেশে গরম বাড়তে পারে

দেশজুড়ে সপ্তাহ ধরে চলা বৃষ্টিপাত ধীরে ধীরে কমতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বুধবার (৬ মে) থেকে বৃষ্টি আরও কমে যেতে পারে, ফলে দিন ও রাতের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং গরম অনুভূত হতে পারে।

মঙ্গলবার (৫ মে) দেশের সর্বোচ্চ ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দিনাজপুর ও কুমিল্লায়। ঢাকা, সিলেট ও বরিশাল ছাড়া অন্যান্য বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।

এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায়, ৩৫ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়াবিদরা জানিয়েছেন, সামগ্রিকভাবে বৃষ্টিপাত কমতির দিকেই রয়েছে এবং আগামী দিনগুলোতে তা আরও কমতে পারে।

আজকের সন্ধ্যায় আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত পূর্বাভাসে জানানো হয়, আগামী বৃহস্পতিবার দেশের রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগ-এর কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগ, খুলনা বিভাগ, বরিশাল বিভাগ ও ময়মনসিংহ বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, বৃহস্পতিবার সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া বৃহস্পতিবার থেকে টানা ৪–৫ দিন তাপমাত্রা বেড়ে গরমের অনুভূতি বাড়তে পারে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

বুধবার থেকে সারাদেশে গরম বাড়তে পারে

আপডেট সময় ০৯:০০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬