ঢাকা ০৯:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা, আহত ৩

নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে র‌্যাবের তিনজন সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে র‌্যাব-১১।

মঙ্গলবার (৫ মে) দুপুর ২টার দিকে শহরের বোয়ালিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে। হামলার পরপরই এলাকাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহতদের মধ্যে মাহী ও ইব্রাহীম নামে র‌্যাবের দুই সদস্যকে সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া গুরুতর আহত এসআই নজিবুলকে ঢাকায় পাঠানো হয়েছে।

র‌্যাব-১১ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, হামলায় তিনজন র‌্যাব সদস্য আহত হয়েছেন। তবে কারা এ হামলা চালিয়েছে এবং কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা সম্ভব হয়নি। আহত সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে এবং হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে কাজ চলছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

নারায়ণগঞ্জে র‌্যাবের ওপর হামলা, আহত ৩

আপডেট সময় ০৭:৩৩:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬