সংবাদ শিরোনাম ::
আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী কুলির চরিত্রে পর্দায় ফিরছেন ওমর সানী প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে উসকানির আভাস পাচ্ছি : রিজভী গ্যালারিতে বসে দেশসেরা খুদে ফুটবলারদের খেলা দেখছেন প্রধানমন্ত্রী নওগাঁ টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নির্বাচন কমিশন গঠন সভা অনুষ্ঠিত মুকসুদপুরে জাল নোট প্রচলন প্রতিরোধে জন সচেতনতা বৃদ্ধিমুলক ওয়ার্কসপ কিশোর নিবিরের প্রেমের বিয়ে, ৮ মাস পর রহস্যজনক মৃত্যু  কোটালীপাড়ায় নিবন্ধিত জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ দৈনিক আমাদের মাতৃভূমির চট্টগ্রাম ব্যুরো চিফ মুরাদকে অব্যাহতি তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে গঙ্গাচড়ায় হাজারো মানুষের মানববন্ধন

পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)-এর আওতায় ডেইরি প্রডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের মাঝে উপকরণ বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ মে ২০২৬) বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ চত্বরে এ সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। তাকে ফুল দিয়ে বরণ করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাসেল পারভেজ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদ্দাম হোসেন। স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পবিত্র কুমার রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভেটেরিনারি সার্জন ডা. মোসাহেব আহমেদ নাঈম।

অনুষ্ঠানে জানানো হয়, প্রকল্পের আওতায় পিজি গ্রুপের সদস্যরা খড় কাটার মেশিন, বিভিন্ন টিকা, কৃমিনাশকসহ নানা ধরনের প্রণোদনা সহায়তা পেয়েছেন, যা তাদের ডেইরি খামার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

উপজেলার প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে পরিচালিত এই কর্মসূচির মাধ্যমে ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভার অধীন ১৮টি ডেইরি প্রডিউসার গ্রুপের ৭২০ জন সদস্যের মাঝে উপকরণ বিতরণ করা হয়।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল— ২০ লিটারের ২টি মিল্ক ক্যান, ১০ লিটারের ১টি মিল্ক বাকেট, ১ সেট মিল্ক মেজারিং পট, ১টি টিট ডিপিং কাপ, ১ জোড়া হ্যান্ড গ্লাভস, ১টি থার্মোমিটার ক্লক এবং ১ জোড়া গামবুট।

বক্তারা বলেন, প্রাপ্ত উপকরণ সঠিকভাবে ব্যবহার করলে দুধ উৎপাদন বৃদ্ধি পাবে এবং খামারিরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারবেন।

স্থানীয় খামারিরা এ ধরনের উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এর মাধ্যমে তাদের আয় বৃদ্ধি এবং টেকসই খামার ব্যবস্থাপনা গড়ে তোলার সুযোগ সৃষ্টি হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আগস্টে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চালু হচ্ছে: রেলমন্ত্রী

পার্বতীপুরে ডেইরি খামার উন্নয়নে প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প’র সহায়তা

আপডেট সময় ০৬:১০:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬