ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অভিযান চালিয়ে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও দেড় লক্ষাধিক টাকাসহ দুই মাদক সম্রাটকে গ্রেফতার করেছে পুলিশ।

রবিবার (৩ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেনের নেতৃত্বে উপজেলা সদরের উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে। গ্রেফতারকৃতরা হলেন মুরাদনগর সদরের মধ্যপাড়া এলাকার মোহাম্মদ তগদিরের ছেলে রাব্বি (২৩) এবং মধ্যনগর সাহাপাড়া এলাকার মো. হানিফ মিয়ার ছেলে সাগর (২৮)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মাদক ডিলারখ্যাত রাব্বি ও সাগর মুরাদনগর পশু হাসপাতালের পেছনে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে অবস্থান করছিল। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৩৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ প্রায় ১ লাখ ৫২ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে তারা মাদক বিক্রি করে আসছিল। তাদের গ্রেফতারে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি রয়েছে। প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মুরাদনগরকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাদের সোমবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

মুরাদনগরে বিপুল পরিমাণ ইয়াবাসহ দুই মাদক সম্রাট গ্রেফতার

আপডেট সময় ০৪:১২:৫৩ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬