ঢাকা ০১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা রাষ্ট্রপতি পদে অলি আহমদের মনোনয়ন দুটি কেন? গোয়াইনঘাটে বিএনপি নেতা স্বপন-মান্নানের থাবায় তছনছ পিয়াইন নদী ধামরাইয়ে ‘ফ্যামিলি কার্ডের নামে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ মহিলা দল সভাপতির বিরুদ্ধে রাজশাহী বিভাগের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী কালিহাতীতে জসিম খানের নিজ অর্থায়নে গাছের চারা বিতরণ নওগাঁয় মেয়েকে ধর্ষণচেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার, কারাগারে প্রেরণ প্রেসক্লাব গংগাচড়ার সাংবাদিকদের সঙ্গে এমপির মতবিনিময়  ফরিদপুরে ছেঁড়া-ফাটা ও অতি পুরাতন টাকায় চরম ভোগান্তি  শাহরাস্তিতে দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক

বাগেরহাটের রামপাল উপজেলায় সরকারি খালের ওপর নির্মিত অবৈধ বাঁধ অপসারণ করেছে উপজেলা প্রশাসন। শনিবার (২ মে) সকাল ১১টার দিকে বাইনতলা ইউনিয়নের চন্ডিতলা খালে এ অভিযান পরিচালিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিজিৎ চক্রবর্তীর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে খালের ওপর ফেলে রাখা মাটি কেটে বাঁধ অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে ওই বাঁধের কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে আশপাশের কৃষিজমিতে সেচ সংকট ও জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছিল।
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম-এর নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয় বলে প্রশাসন জানিয়েছে।

বাঁধ অপসারণের পর খালের পানি প্রবাহ স্বাভাবিক হওয়ায় স্থানীয় কৃষক ও বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সরকারি খাল, নদী ও জলাশয়ে অবৈধ দখল বা প্রতিবন্ধকতা সৃষ্টি করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীকে অনুসরণ করে সরকারি গাড়ি নেননি ১৫ প্রতিমন্ত্রী-উপদেষ্টা

সরকারি খালের অবৈধ বাঁধ অপসারণ, পানি প্রবাহ স্বাভাবিক

আপডেট সময় ১১:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬